We need to re-install windows xp for many reasons. After installing xp, again we need to update windows (hotfixes). So, downloading this hotfixes is very boring, time consuming and one kind of bandwidth loss. So, to solve this problem, you should download all the windows update files. But doing this one by one, it is not possible, you know!
Windows updates Downloader does the very nicely for it. Once download from it, you need a list for the update files. It can be found here. The list is for windows xp profession sp2. If you use another version of xp, download it from those website. After downloading the list, install it. Open the windows updates downloader, select as you need and Download. Enjoy….
Tag Archives: windows
উইন্ডোজ এক্সপিতে ইন্টারনেট ব্রাউজিং-এ গতি আনুন
এটি উইন্ডোজ এক্সপি’র ব্রাউজিং-এ গতি আনার জন্য একটি দারুন টিপস্। এটি আসলে একটি বাগ, যা উইন্ডোজ ২০০০ এ ছিল। এর কাজ হল Scheduled Task এর Shared File স্ক্যান করা। আপনি যখন একটি Shared Network এ কোন ফাইল দেখেন, তখন এটি ঐ কম্পিউটারের কোন Scheduled Task আছে কি না চেক করে। এই জন্য ৩০ সেকেন্ড দেরী হয়। তাই নিচের কাজটি করলে এটি আর Shared File চেক করে না। ফলে ইন্টারনেটের স্পিড কিছু হলেও বাড়ে। এজন্য Registry Editor খুলে HKEY_LOCAL_MACHINE> Software> Microsoft> Windows> Current Version>Explorer>RemoteComputer> NameSpace এ যান এবং {D6277990-4C6A- 11CF-8D87-00AA0060F5BF} এই Key টি ডিলিট করুন। এই Key টি উইন্ডোজ কে Scheduled Tasks করার Instruction দেয়।
আরও একটি উপায়
Start>Run>gpedit.msc তে যান। এবার administrative templates> network branch> QoS Packet Scheduler এ গিয়ে limit reservable bandwidth কে এনাবল করুন। এরপর “Bandwidth limit %”- এর মান ০ করে দিন। এটি counter what XP does(QoS) এর একটি অপশন, যা ডিজেবল করা থাকলেও এক্সপির জন্য ২০% Bandwidth ব্যবহার করে।
আশা করি টিপসটি কাজে লাগবে।
উইন্ডোজের সার্চ-কে ক্লাসিক লুক দিন
মাইক্রোসফট উইন্ডোজের সার্চ অপশনটি কে আপনি সাধারণ অবয়ব বা ক্লাসিক লুক দিতে পারেন। এর ফলে সার্চ অপশন গুলি জটিল না এসে সাধারণ একটি সার্চ স্ক্রিন আসে। এটি দেখতে উইন্ডোজ-২০০০ এর মতো। এটি করার জন্য আপনাকে রেজিস্ট্রি এডিটরে ঢুকতে হবে। এজন্য Run এ গিয়ে টাইপ করুন regedit. এরপর HKEY_CURRENT_USER>Software>Microsoft>Windows>Current Version>Explorer>CabinetState এ যান। এখানে একটি নতুন স্ট্রিং ভ্যালু দিতে হবে। এর নাম দিন “Use Search Asst”। এর Value Data দিন no। তারপর দেখুন নতুন সার্চ স্ক্রিন…
তৈরী করুন এক্সপি সার্ভিস প্যাক ৩ সেটআপ সিডি
আমার কাছে সার্ভিস প্যাক ৩ এর কোন সেট-আপ সিডি নেই। তাই প্রতিবার এক্সপি ইন্সটল করার পরে আলাদাভাবে সার্ভিস প্যাক ৩ ইন্সটল করতে হয়। কিন্তু নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই সার্ভিস প্যাক ৩ এর জন্য বুটেবল সিডি বানানো যেতে পারে।
প্রথমে মাইক্রোসফটের সাইট থেকে সার্ভিস প্যাক ৩ (http://www.download.windowsupdate.com/msdownload/update/software/svpk/2008/02/windowsxp-kb936929-sp3-x86-enu_9afedbd6b2941bf568c27046d6688e6ccb5ce018.exe) এর ফাইলটি ডাউনলোড করে নিন।
nLite(http://www.nliteos.com/download.html) সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর আপনার সিডিরমে এক্সপি এর সার্ভিস প্যাক ২ সিডিটি ঢুকান।
এখন nLite সফটওয়ারটি ওপেন করে Next এ ক্লিক করলে Locating the Windows installation পেজটি আসবে। এবার ব্রাউজ করে সিডিরমের ডিস্কের পাথটি দেখিয়ে দিন।
এবার Next করলে একটি মেসেজ আসবে, ok করুন।
এখন Next করলে nLite আপনার সিডির ফাইল গুলোকে কপি করতে চাইবে। যেকোন ড্রাইভে একটি ফোল্ডার তৈরী করে তার পাথটি দেখিয়ে দিন। Next> Next করলে Task Selection page আসবে। এই পেজ থেকে Service Pack এবং Bootable ISO অপশন দুটি সিলেক্ট করে Next করুন। এখন আপনাকে আপনার সার্ভিস প্যাক ৩ এর এক্সকিউটেবল ফাইলটি দেখিয়ে (পাথ/রাস্তা) দিতে হবে। Next করলে nLite সার্ভিস প্যাক ৩ কে উইন্ডোজের সাথে ইন্টিগ্রেট করবে। এবার ok করে Next করুন।
কাজ প্রায় শেষ। এখন আমাদের একটি বুটেবল সিডি তৈরী করার জন্য একটি ইমেজ তৈরী করতে হবে। এখানে Mode হিসেবে দিন Create Image, লেবেল হিসেবে যেকোন একটি নাম দিন। এবার Make ISO তে ক্লিক করুন। ISO তৈরী হয়ে গেলে সিডিতে রাইট করে নিন। ব্যস কাজ শেষ।