Linux
No Comments Monday, September 22nd, 2008
এইজন্যে আপনার রিপোজারেটরী সিডি বা ডিভিডি লাগবে। এটি হলে আপনি সহজেই এই কাজ করতে পারবেন।
অথবা, যার পিসিতে উবুন্টু ইন্সটল করা আছে এবং মাল্টিমিডিয়া সাপোর্ট আছে সেখান থেকেও নিতে পারেন। এই জন্যে আপনাকে Apton CD ব্যবহার করতে হবে। যার পিসিতে এইসব আছে। সেখানে Apton CD ইন্সটল করুন (http://aptoncd.sourceforge.net/index.html) অথবা রিপো খুঁজে দেখুন।
ইন্সটল হয়ে গেলে এটির মাধ্যমে আপনি আপনার ইন্সটল করা সব সফটওয়ার এর ব্যাক আপ নিতে পারবেন *.iso ফরমেটে। হয় সিডিতে রাইট অথবা পেনড্রাইভে নিয়ে পার করে নিন। সিডিতে রাইট করে নিলে এটিই হয়ে গেল আপনার রিপোজারেটরী সিডি।
এখন আপনার পিসিতে নিয়ে এবার Termial (Applications > Accessories > Terminal) এ গিয়ে লিখুন apt-get install (যদি সিডি হয়)। এখন সফটওয়ার গুলো সিলেক্ট করে ইন্সটল করে ফেলুন। আর যদি সিডি না হয়, তাহলে উইন্ডোজ থেকেই Aptoc CD ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে ইন্সটল করে নিন। এবার Apton CD ইন্সটল করে রেস্টোর অপশন থেকে আপনার iso ইমেজ থেকে এক্সট্রাক্ট করে নিন।
Linux
No Comments Monday, September 22nd, 2008
এখানে আমরা ডাউনলোডের জন্য জিগডো ব্যবহার করবো। এটা কিন্তু পিটুপি শেয়ারিং না। সরাসরি ডাউনলোড।
http://atterer.net/jigdo/ থেকে jigdo-lite ডাউনলোড করুন। অবশ্যই উইন্ডোজওয়ালারা উইন্ডোজ ভার্সন, ম্যাকওয়ালারা ম্যাক ভার্সন এবং লিনাক্সওয়ালারা লিনাক্স ভার্সন ডাউনলোড করবেন। ধরে নিলাম সোলারিস বা বিএসডি ওয়ালাদের এ ব্যাপারে কিছু বলতে হবে না। ভালো কথা, এই টিউটোরিয়ালে আমি উইন্ডোজ ব্যবহার করছি
কোন একটা ফোল্ডারে আনজিপ করুন। আমি C:\ তে আনজিপ করলাম। আনজিপকৃত ফোল্ডারের নাম দিলাম jigdo। এর ভেতরে jigdo-bin নামে একটা ফোল্ডার এবং jigdo-lite নামে একটা ব্যাচ ফাইল আছে। বাকি আরও অনেক কিছু থাকতে পারে, তবে এ দুটোই জরুরী।
এখন কমান্ড প্রম্প্ট ওপেন করুন। Start > Run > তারপর লিখুন cmd।
যে কালো বাক্সটা আসবে, তাতে লিখুন cd \jigdo তারপর এন্টার চাপুন।
এখন রান করুন jigdo-lite.bat।
এটা এখন আপনার কাছে একটা .jigdo ফাইলের URL চাইবে। সেখানে একটু কষ্ট করে এই জিগডো ফাইলের URL টা লিখুন: http://tuma.ui.edu/pub/ubuntu-repositor … trib.jigdo
তারপর এন্টার চাপুন। এরপরে আরও কিছু প্রশ্ন করবে, আপনি এন্টার চাপতে থাকুন। কিন্তু একটা ডেবিয়ান সার্ভার চাইবে তখন এন্টারে কাজ হবে না। বারে বারে চাইতেই থাকবে। তাকে শান্ত করুন এই ঠিকানা দিয়ে -ftp://ftp.debian.org/debian/
আবার এন্টার চাপুন। ব্যস, শুরু হয়ে গেল ডাউনলোড। আশা করি, দুই-তিন সপ্তাহে আপনার ডাউনলোড শেষ হয়ে যাবে । নেট থেকে বেরোনোর আগে প্রোগ্রামটা বন্ধ করে দেবেন Ctrl+C চেপে।
আবার যখন ডাউনলোড শুরু করবেন। তখন ৩ থেকে ৫ অনুসরণ করুন। রান করার পর এবার শুধু প্রশ্নগুলোতে এন্টার চাপতে থাকুন। যতটুকু ডাউনলোড হয়েছিলো, এখন তারপর থেকে ডাউনলোড শুরু হবে।
আহ, শান্তি। অবশেষে আপনার ডাউনলোড শেষ হলো। একইভাবে পরের তিন ডিভিডিও ডাউনলোড করে ফেলুন ।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফাইলসিস্টেম এনটিএফএস হতে হবে। ফ্যাট৩২ ৪গিবা এর চাইতে বড় ফাইল রাখতে পারে না।
সুত্রঃ স্বপ্নচারী
Linux
No Comments Monday, September 22nd, 2008
System > Administration > Synaptic Package Manager এ গিয়ে পছন্দমত ইন্সটল করুন। উবুন্টুতে এ্যাড/রিমুভ বা সিনাপ্টিক দিয়ে কোন সফটওয়্যার ইন্সটল করতে চাইলে প্রথমেই একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। উবুন্টুতে কিভাবে ইন্টারনেট সংযুক্ত করতে হয় সেটি নির্ভর করে আপনার ইন্টারনেট সংযোগের ধরণের ওপর (ডিএসএল/ডায়ালআপ/পিপিপিওই ইত্যাদি)।
.deb প্যাকেজ থেকে: .deb হল ডেবিয়ান আর্কাইভ, এবং উবুন্টু সহ সকল ডেবিয়ান নির্ভর ডিস্ট্রো এই প্যাকেজ ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করে। ডেবিয়ান প্যাকেজ ইন্সটলেশনের জন্য সকল ডেবিয়ান নির্ভর লিনাক্স ডিস্ট্রোতে dpkg কম্পাইলার ডিফল্টভাবে দেয়া থাকে। উবুন্টুতে .deb প্যাকেজ ডাবল ক্লিক করেই ইন্সটল করতে পারবেন। উইন্ডোজের .exe-এর মত।
উবুন্টু রিপোজিটরি ডিভিডি থেকে: উবুন্টুর কোন সংস্করণ রিলিজের সাথে সাথেই তার কিছু রিপোজিটরি ডিভিডি পাওয়া যায় যেগুলোতে লিনাক্সের জনপ্রিয় প্রচুর সফটওয়্যার প্যাকেজ ও টুল জমা থাকে। ডিভিডিগুলো কম্পিউটারে প্রবেশ করালেই উবুন্টু স্বয়ংক্রিয়ভাবে রিপোজিটরি সনাক্ত করে এবং সিনাপ্টিকে রিপোজিটরি ডিভিডির প্যাকেজগুলো প্রদর্শন করে। এরপর সেখান থেকে ইচ্ছামত প্যাকেজ নির্বাচন করে ইন্সটল করে নিতে পারবেন।
সোর্সকোড কম্পাইল করে: লিনাক্সের জন্য তৈরি সকল সফটওয়্যারই উবুন্টু লিনাক্সে চালানো সম্ভব, কিন্তু সকল সফটওয়্যারের ডেবিয়ান/.deb প্যাকেজ তৈরি থাকেনা। .deb প্যাকেজ নেই এমন কোন সফটওয়্যার চালাতে চাইলে সেটি সোর্সকোড থেকে কোন কম্পাইলারের সাহায্যে কম্পাইল করে নিতে হয়। লিনাক্স বা প্রোগ্রামিং এ কিছুটা অভিজ্ঞতা না থাকলে সোর্স কোড কম্পাইল করে সফটওয়্যার ইন্সটল করা কষ্টকর, তাই এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ এড়িয়ে যাচ্ছি।
সুত্রঃ আলোকিত