কম্পিউটার বুটের সময় উইন্ডোজকে কিভাবে ডিফল্ট করবেন?

  • এই জন্যে আপনাকে Startup Manager ইন্সটল করতে হবে।
  • System >> Administration >> Synaptic Package Manager এ যান। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন। এখানে সার্চ করার জন্য দূরবীনের একটা আইকন আছে। ওখানে ক্লিক করে startup manager লিখে সার্চ দিন। তারপর startup manager এ মার্ক করে ওকে করুন। ফলে এটি ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে।
  • এখন এক্সপি কে ডিফল্ট করতে হলে System >> Administration >> StartUp-Manager এ গিয়ে Boot options ট্যাবে Default operating system হিসেবে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন
  • সুত্রঃ শামীম

    উবুন্টু কাস্টমাইজেশন-থিম, আইকন, কার্সর, বুট স্ক্রিণ পরিবর্তন

  • উবুন্টু লিনাক্সে আলাদা কোন সফটওয়্যার ছাড়াই এসব কিছুই পরিবর্তন করা যায় System>> Preferences>> Appearance অপশন থেকে। এজন্য আপনাকে প্রথমে এই সাইট (http://gnome-look.org/) থেকে পছন্দের জিনিসগুলো ডাউনলোড করতে হবে। এরপর নিচে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ইন্সটল করে নিতে হবে…
  • থিম ইন্সটলের পদ্ধতি: প্রথমে উপরের সাইট থেকে পছন্দের থিমটি ডাউনলোড করে নিন। এরপর System>> Preferences>> Appearance এ গিয়ে থিম ফাইলটি Theme উইন্ডোতে ড্র্যাগ-ড্রপ করুন। এরপরই থিমটি ইন্সটল হয়ে যাবে এবং থিমটি আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে থিম লিস্ট থেকে পছন্দমত থিম বদল করে নিতে পারবেন। তবে সব থিম স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় একটি থিম ব্যবহারের সময় অন্য থিম এপ্লাই করলে পূর্ণ ইফেক্ট পাবেন না। এজন্য যেকোন থিম পরিবর্তনের পূর্বে ডিফল্ট(হিউম্যান) থিম এপ্লাই করে নিন।
  • সরাসরি প্রয়োগ না করে আপনি থিম উইন্ডোর Customize(বাংলায় স্বনির্ধারিত) মেনুর Controls এবং Window Borders ট্যাব থেকে ইচ্ছামত বিভিন্ন থিমের অংশ জোড়া দিয়ে ক্লোন থিম তৈরি করতে পারবেন।
  • আইকন ইন্সটলের পদ্ধতি: থিমের মতই প্রথমে আইকনের সাইট থেকে পছন্দমত আইকন প্যাকেজ ডাউনলোড করে নিন। এরপর আইকন ফাইলটি System > Preferences > Appearance উইন্ডোতে ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসুন। এরপর থিম উইন্ডোর স্বনির্ধারিত/কাস্টমাইজে ক্লিক করে Icons ট্যাবে গিয়ে পছন্দমত আইকন প্যাকেজ নির্বাচন করতে পারবেন।
  • কার্সর ইন্সটলের পদ্ধতি: থিম এবং আইকনের অনুরূপ। ইন্সটলের পর Customize মেনুর Cursors ট্যাবে গেলেই ইন্সটলকৃত কার্সরগুলো পেয়ে যাবেন…
  • সুত্রঃ আলোকিত