Wine ব্যবহার করে আপনি উইন্ডোজের কিছু সফটওয়ার ব্যবহার করতে পারেন। এই জন্য টার্মিনাল খুলে লিখুন – sudo apt-get install wine cabesxtract recode
এখন থেকে উইন্ডোজ সফটওয়্যার চালাতে পারবেন উবুন্তুতে। যদি কোন সফটওয়্যার ইনস্টল করতে গেলে ডিএলএল না পাওয়ার এরর দেয়। তবে রান করুন winecfg
তারপর libraries ট্যাবে গিয়ে New override for library থেকে প্রয়োজনীয় ডিএলএলটা সিলেক্ট করে Add করুন। আর যদি ওখানে না পাওয়া যায় তবে dlldump.com থেকে ডিএলএলটা ডাউনলোড করুন। এরপর সেটা ~/.wine/drive_c/windows/system32 ফোল্ডারে কপি করুন। বুঝতেই পারছেন ~/.wine/ হচ্ছে আপনার ফেইক উইন্ডোজ ড্রাইভ।
System > Administration > Synaptic Package Manager এ গিয়ে পছন্দমত ইন্সটল করুন। উবুন্টুতে এ্যাড/রিমুভ বা সিনাপ্টিক দিয়ে কোন সফটওয়্যার ইন্সটল করতে চাইলে প্রথমেই একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। উবুন্টুতে কিভাবে ইন্টারনেট সংযুক্ত করতে হয় সেটি নির্ভর করে আপনার ইন্টারনেট সংযোগের ধরণের ওপর (ডিএসএল/ডায়ালআপ/পিপিপিওই ইত্যাদি)।
.deb প্যাকেজ থেকে: .deb হল ডেবিয়ান আর্কাইভ, এবং উবুন্টু সহ সকল ডেবিয়ান নির্ভর ডিস্ট্রো এই প্যাকেজ ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করে। ডেবিয়ান প্যাকেজ ইন্সটলেশনের জন্য সকল ডেবিয়ান নির্ভর লিনাক্স ডিস্ট্রোতে dpkg কম্পাইলার ডিফল্টভাবে দেয়া থাকে। উবুন্টুতে .deb প্যাকেজ ডাবল ক্লিক করেই ইন্সটল করতে পারবেন। উইন্ডোজের .exe-এর মত।
উবুন্টু রিপোজিটরি ডিভিডি থেকে: উবুন্টুর কোন সংস্করণ রিলিজের সাথে সাথেই তার কিছু রিপোজিটরি ডিভিডি পাওয়া যায় যেগুলোতে লিনাক্সের জনপ্রিয় প্রচুর সফটওয়্যার প্যাকেজ ও টুল জমা থাকে। ডিভিডিগুলো কম্পিউটারে প্রবেশ করালেই উবুন্টু স্বয়ংক্রিয়ভাবে রিপোজিটরি সনাক্ত করে এবং সিনাপ্টিকে রিপোজিটরি ডিভিডির প্যাকেজগুলো প্রদর্শন করে। এরপর সেখান থেকে ইচ্ছামত প্যাকেজ নির্বাচন করে ইন্সটল করে নিতে পারবেন।
সোর্সকোড কম্পাইল করে: লিনাক্সের জন্য তৈরি সকল সফটওয়্যারই উবুন্টু লিনাক্সে চালানো সম্ভব, কিন্তু সকল সফটওয়্যারের ডেবিয়ান/.deb প্যাকেজ তৈরি থাকেনা। .deb প্যাকেজ নেই এমন কোন সফটওয়্যার চালাতে চাইলে সেটি সোর্সকোড থেকে কোন কম্পাইলারের সাহায্যে কম্পাইল করে নিতে হয়। লিনাক্স বা প্রোগ্রামিং এ কিছুটা অভিজ্ঞতা না থাকলে সোর্স কোড কম্পাইল করে সফটওয়্যার ইন্সটল করা কষ্টকর, তাই এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ এড়িয়ে যাচ্ছি।
অনেক সময় ডিস্ট্রো রি-ইন্সটল করা প্রয়োজন পড়ে তখন যাদের কাছে রিপো নেই তাদের জন্য ভালো সমস্যার সৃষ্টি হয়। আবার নেট থেকে সেই একই সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করা যেমন সময়সাপেক্ষ তেমনই বিরক্তিকর। এইরকম সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই অনেক ভাবে ব্যাকাপ করে নেন সব সফটওয়্যার এর, নিচে দুইটি পদ্ধতি দেয়া হলঃ
পদ্ধতি একঃ আগেই বলা হয়েছে Apton CD এর কথা। এটির সাহায্যে সহজেই আপনি আপনার ইন্সটল করা সফটওয়ার গুলা সিডিতে ব্যাক আপ নিতে পারেন
পদ্ধতি দুইঃ এখানে ডেব ফরম্যাটের সফটওয়্যার এর (ডেবিয়ান বেইসড সব ডিস্ট্রো উবুন্টু সহ) ব্যাকাপ করার জন্য একটা পদ্ধতি তুলে ধরা হচ্ছেঃ
ডিপিকেজি সফটওয়্যার টি সরাসরি ইন্টারনেট থেকে ইন্সটল করার জন্য টার্মিনাল খুলে কোডটি পেস্ট করুন, $ sudo apt-get install dpkg-repack fakeroot
এবার $ mkdir ~/dpkg-repack; cd ~/dpkg-repackলিখুন। ডিপিকেজি-রিপ্যাক নামক একটি ডিরেক্টরি খোলা হল এবং সেটাতে প্রবেশ করা হল।
এই কমান্ডের সাহায্যে সব সফটওয্যারের ব্যাকাপ নিয়ে নিন $ fakeroot -u dpkg-repack `dpkg –get-selections | grep install | cut -f1`
ধৈর্য ধরে অপেক্ষা করুন সময় লাগতে পারে। এখন হোম ফোল্ডারে গিয়ে ডিপিকেজি রিপ্যাক নামক ফোল্ডারে আপনি সব সফটওয়্যারের ব্যাকাপ দেখতে পারবেন। চেক করে নিন।
রি ইন্সটল করতে চাইলে আবার সেই ফোল্ডারে নেভিগেইট করুন যেখানে আপনি সেইভ করে রেখেছিলেন ফোল্ডারটি অবশ্যই অন্য ড্রাইভে রেখেছেন এবার, হোম ফোল্ডারে নয়। তবে ভালো হয় আবার কপি পেস্ট করে হোমে নিয়ে আসলে। এখন সিডি কমান্ড দিয়ে হোমে সেই ফোল্ডার নেভিগেট করে নিম্নের কমান্ড দিয়ে সহজেই রি-ইন্সটল করে নিন
sudo dpkg -i *.deb