হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে – হাবিব/ন্যান্সি

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান,লেপে দেব
সাজিয়ে দেব ফুলে,তুমি এস,
তবু এস,ভালবেসে ।।

খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে

গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে

আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস,তবু এস ভালবেসে।

রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে,তুমি এস
তবু এস ভালবেসে।

প্রাণ বন্ধুয়া – হাবিব

প্রাণ বন্ধুয়া…
আজও তোমার আশায় থাকি
পথ চাহিয়া…
সুখের তরে ছেড়েছো ঘর,
আমি কি তবে হলাম পর,
দূরদেশে থেকে দেখো নি তো
এই মনের দুনিয়া!
প্রাণ বন্ধুয়া…

আজও বসন্তে কোকিল ডাকে
আমি ডাকি তোমায়,
জানি না জানি না
কি যাদু করেছো আমায়।
আমি যা ভুলি নি তোমায়
প্রাণ বন্ধুয়া…

আছো তুমি অনেক দূর
কষ্ট লাগে ভেবে,
বলেছিলে এবার এসে
আমার সাথে নেবে।
তাই আমার জন্যে ফেরো ঘর
পার করে দরিয়া…

কৌতুহল – হাবিব

বসে আছো সামনে দেখছি তোমায়,
অপলকে চেয়ে আছি নেই অন্তরায়।
বলো না কে তুমি
এসেছ কোথা থেকে
এই যে তুমি শুনছ নাকি
বলছি তোমাকে।

এতক্ষণে আমার দিকে দেখলে চেয়ে,
কত প্রশ্ন জমা তোমাকে নিয়ে।
ও সুনয়না, শুধু এটুকু বলো না
কে তুমি এসেছ কোথা থেকে
ভাল কি লাগল তোমার
আমাকে দেখে।

চলছে গাড়িটা বেশ জোরে জোরে
মাঝে মাঝে বলছ কথা আস্তে করে।
এত কথা বলতে পারো
নামটাও বলে ফেলো
বলতে যদি না-ও চাও দাওনা লিখে,
কৌতুহল নিয়ে চেয়ে আছি তোমার দিকে

এতক্ষণ একসাথে আমরা দু’জন
বুঝি নি দিন থেকে রাত হল কখন।
দাও না বলে পরিচয়, না জনলেই নয়
এখনই যে যেতে হবে আমাকে,
কি হল হাসছ কেন
আমাকে দেখে?

একমুঠো ভালবাসা – হাবিব

আমি জোছনার আলোয়
তোমার ভালবাসা খুঁজে পাই,
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই।
আমার আবেগ ডোরে
তোমায় বেঁধে রাখতে চাই,
আমি যে তোমায় একমুঠো
ভালবাসা দিতে চাই।

তাকিয়ে দেখ চারপাশে
আমার স্বপ্ন আছে তোমায় ঘিরে,
মায়াবী রাতের কারুকাজে
মায়াবী প্রেমের অশ্রু ঝরে।
আমি গোলাপের বাগানে
তোমার মুখটি দেখতে পাই,
রাতের স্বপ্নে তোমায়
একমুঠো ভালবাসা দিতে চাই।

হৃদয় পারাবারে খুশির ঢেউ
তুমিই তো আনো,
তোমার স্বপ্নে আছি আমি
তুমি ভাল করেই জানো।
আমি শুন্যতার হাহাকারে
তোমায় অনুভব করে যাই,
তোমার স্বপ্নকে আমার চোখেই
আগলে রাখতে চাই।

একজনে – হাবিব

একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই,
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই।
সে আছে তবু অনেক দূরে তবু
অনেক কাছে বলে মনে হয়
তার মনের প্রেম নিয়ে গল্প লিখি
পায় রূপকথার পরিচয়।
তার মত শোভন এই দুনিয়ায়
কেউ নেই আর,
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে
সে প্রেমের কারিগর…

মনের বাগানে শত শত ফুল
তাকে দেব বলে ভাবি,
একজোড়া কপোতকে ডেকে বলি,
“তোরা কি ফুল দিতে যাবি?”
সে গোপনে ভালবেসে যায়
আড়ালে নিজেকে রাখতে চায়,
তার প্রেমকে রেখে দিই
প্রিয় গানের সুরের বাজনায়।
আমিও আড়ালে থাকি
এ মনের আবেগ সহচর।

তিনটি গোলাপ লাল হলুদ সাদা
এনে তাকে দিতে চাই,
একবার আসুক সে সামনে আমার
প্রাণ ভরে দেখতে চাই।
তার জন্যেই তো সব রাখা
সে কথা জানে আমার বিধাতা,
ফুল, পাখিকে তার গল্প বলি
সে আমার অবিনাশী কবিতা।
মনে পড়লেই তাকে
ওঠে আবেগী ঝড়, নিরন্তর।

সূর্যমুখী প্রেম – হাবিব

একটু কাছে এসে
সূর্যমুখি হাসি হেসে
স্বপ্নীল পরিবেশে
বিকেল বেলার শেষে
বলেছিলে ভালবাসি…একদিন
তারই পর থেকে
ভালবেসে তোমাকে
দিন কে বলি রাত
রাত কে বলি দিন
এভাবেই আমি আজ
তোমাতে বিলীন…

সেদিনের সেই বিকেল বেলায়
রৌদ্রছায়ার দারুন খেলায়
ভালবাসার রঙিন ভেলায়
ভেসেছিলাম দু’জনায়।
তারই পর থেকে…

সূর্যমুখীর মত সে হাসি
বেজেছিল প্রাণের বাঁশি
ভালবাসা রাশি রাশি
ছিল…আমরা প্রেম বিলাসী।
তারই পর থেকে…

আকাঙ্খা – হাবিব

দিন যায়…
আমার প্রেম যায় বেড়ে…

কতদিন হল দেখি না তারে
কেমনে থাকে সে মনের ঘরে
মিটবে না সাধ এক নজর দেখলে
দেখতে চাই তারে শত জনম ফেলে
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…
যা, খুঁজে নিয়ে আয় তারে।

ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
সে যেন প্রেমের আলো
আমার আঁধার মনের ঘরে।
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…

বল রে সখা, কোথায় পাবো খঁজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখের দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার…

যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
এ মন তার মনেই করব সমর্পণ
তোরা কি বলতে পারিস
কবে আমি দেখব তারে?
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…

বন্ধু ভাবো কি – তপু

মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি?
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনো নি?

ভালো লাগে না, তোমায় একথা বলেছি বার বার
তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি আবার
সবই ছিলো ভালোবাসা, বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা

হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায়
তুমি আমার হৃদয়ে আর দূর থেকে তাকিয়ে দেখায়
ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা
খুঁজে দেখো পাবে আমায়, আমি সেই চির চেনা

তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপার ওপার
সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পার নি
ভালোবেসে ডাকবে যখন, আসবো তখনি

মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশী
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেনোনি

চলো বৃষ্টিতে ভিজি – হাবিব

বাদলা দিনে মনে পড়ে ছেলে বেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান

যদি ডেকে বলি এসো হাত ধর
চল ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘ মল্লারে
করুন ধরায় দৃষ্টিতে
আসবে না তুমি, জানি আমি জানি
অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মনে চায় তৃষ্ণাতে
এই, এসো না চল জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে

কত ন প্রণয় ভালবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা, জল ছবি আঁকা
বকুল গন্ধরাতে
কাছে থেকেও তুমি আর কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চল ভিজি আজ বৃষ্টিতে

বন্য – ফুয়াদ

তোর জন্য আমি বন্য মাতাল অনুভব
করে সব শূন্য শুধু বন্য তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …

ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …