শুধু তোমার জন্য – বালাম

এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে,চলছে ভালবাসার মিছিল
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।

রাতের আকাশ জাগে,তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।

পিচ ঢালা পথে রাঙাল,কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে,সাজল পথ
আকূল আমার এ প্রাণ,হল ব্যাকুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।

রঞ্জনা – অঞ্জন দত্ত

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব,
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না ।।

ধর্ম আমার আমি নিজে বেছে নেই নি
পদবী তে ছিলনা যে হার
মসজিদে যেতে হয়
তাই জোর করে যাই বৎসরে দু’এক বার ।।

বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভাল লাগে খেতে ভাত মাছ
গাজা-সিগারেট আমি কোনটাই ছুঁই না
পাড়ি না চড়তে কোন গাছ

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না।।

বুঝব কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরও কত দাদাগিরি,কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায় ।।

তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু , বিলু কিংবা নিতাই
মিথ্যা কথা আমি বলতে যে পারি না
ভ্যাব্যা ভ্যাব্যা ভ্যাব্যাচ্যাকা খাই,

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না
রঞ্জনা আমি আর আসব না ।

সত্যিকারের প্রেম জানিনা তো কি সেটা
যাচ্ছে যে জমে হোক যা
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেল টা
কান্না পাচ্ছে সারা রাত ।।

হিন্দু কিবা জাপানী,জানিনা বা তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারব না ছাড়তে এ ঠ্যাং,

চশমা টা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারব না,
পারব না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসব না
রঞ্জনা আমি আর আসব না ।

কেন দূরে থাক – শ্রীকান্ত আচার্য

কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক ।।

মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেব নাক
কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক
কেন দূরে থাক

ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুরের সুরে সুরে মিলায়ে
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে ।।
চোখে মোর ফাগুনের ছবিটি আঁক

কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক ।।

আমার সারাটি দিন – শ্রীকান্ত আচার্য

আমার সারাটি দিন, মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।।
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটি দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাতেই কাছে ডেকে
মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম
আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম
আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

সোনা দিয়া বান্ধায়াছি ঘর – অর্নব

সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায় রে তুই সে আমার মন ।
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন ।

তিন তক্তার এই নৌকা খানি
ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি
হায় মন রে তিন তক্তার এই নৌকা খানি
ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে ছেচিব নৌকার পানি রে
হায় রে তুই সে আমার মন ।
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন ।

আসি রাইতে ভবের মাঝারে
ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মন রে আসি রাইতে ভবের মাঝারে
ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায় রে তুই সে আমার মন ।

মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন।

এক পায়ে নূপুর – তপু

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি

আমার ছোট তরী বল যাবে কি
বলব না আকাশের চাঁদ এনে দেব
বলব না তুমি রাজকন্যা
শুধু জিগ্যেস করি
দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বল যাবে কি
আমার ছোট তরী বল যাবে কি

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী আজও এক বন্ধুত্ব

আমার ছোট তরী বল যাবে কি
আমার ছোট তরী বল যাবে কি

চাঁদের আলো আজ
যদি ভাল লাগে কাল হয়ে যায় ঝাপসা,
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না,
যত ভালবাস তারে
দূরে রয়ে যাবে তুমি জানো না।

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বল যাবে কি
আমার ছোট তরী বল যাবে কি।

যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা।।
তোমার মনে নিরব আশা
সে ও তো আমার আছে জানা।।
আমিতো চাইনা তোমার এ দ্বিধা।।
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা।
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।।
ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আসা
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে ।।

একটা গোপন কথা ছিল বলবার – তপু

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলনা আবার
মুখে ভালবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকে
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
ভেবেছি তা এইবার যা কিছু হবে হবার মুখ তবু করে ¯ী^কার
পরাজয় মেনে নিয়ে, সবকিছু ভুলে গিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভাল আছি এই বেশ
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরে কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ
ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গান টাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল যে সূচনা
আছে বাঁকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই..

মেয়ে – আইয়ুব বাচ্চু

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।

মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।

মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে

মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।

মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

এখন অনেক রাত – আইয়ুব বাচ্চু

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…

আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…

চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে