যে কোন সাইটে দেখান বাংলা তারিখ
আপনারা জানেন, পানবিবির জন্যে আমি বাংলা তারিখের একটা এক্সটেনশন বানিয়েছি। তারপর চিন্তা করলাম যে কোন সাইটে লাগানোর ব্যবস্থা করলে মন্দ হয় না। তাই, সব ওয়েব সাইটে যাতে বাংলা তারিখ দেখানো যায় সেই জন্যে আজ একটা জাভাস্ক্রিপ্ট উইডগেট বানালাম। শুধু যেকোন পাতায় নিচের কোডটুকু পেস্ট করে দিন। ব্যস, আপনার সাইটে বাংলা তারিখ দেখুন।
<script type="text/javascript" src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php"> </script>
উদাহরণঃ


ভাই আজ ২০ আশ্বিন ১৪১৬ বাংলা না লিখে আজ ২০ আশ্বিন ১৪১৬ বাঙ্গাব্দ লিখলে ভালো হয় না।
কি বলেন
[Reply]
আমিও মাঝে মনে করেছিলাম পরিবর্তন করে দিব, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠেনি। যাক আজকে করে দিলাম। ধন্যবাদ
[Reply]
তারেক ধন্যবাদ তোমাকে পানবিবির জন্যে বাংলা তারিখের দেখানো এক্সটেনশনটি বানাবার জন্য। সত্যই চমৎকার কাজ করেছো। আচ্ছা বাংলা তারিখের জন্য একটা জুমলা মডিউল তৈরি করলে কেমন হয়…
বেশী সমস্যা হবার কথা নয়….. নিচের sql ডাম্পিং ডাটা টেবিলটি ব্যবহার করেও জুমলায় বাংলা তারিখ দেখানো যাবে। এর জন্য জুমলা সাইটের ডাটাবেজে এই sql ডাম্পিং ডাটা টেবিলটি ইমপুট করতে হবে এর পর জুমলা অ্যাডমিনস্ট্রেটর সাইটে লগইন করে মডিউল নির্বাচন করে “বাংলা” লিখে সার্চ করলে “বাংলা তারিখ” নামক একটি কাষ্টম মডিউল আসবে। এর পর বাংলা তারিখ সাইটের কোথায় দেখাবে সেটি নির্বাচন করলেই জুমলা সাইটে তোমার বাংলা তারিখ দেখানোর জাভাস্ক্রিপ্ট উইডগেটি কাজ করবে।
কিন্তু আমি চাইছি তোমার বাংলা তারিখ দেখানো এক্সটেনশনটি দিয়ে একটি জুমলা মডিউল তৈরি কর যাতে মডিউলটি সেটাপ করেই কাজ করতে পারে সাইট অ্যাডমিন।
ধন্যবাদ।
[Reply]
আমার মনে হয় না এর জন্যে আলাদা কোন মডিউল বানানোর দরকার আছে। Custom HTML এর মডিউল দিয়েই তো এই কাজ করা যায়। ঐখানে শুধু ট্যাগ টা পেস্ট করে দিলেই হল।
[Reply]
ডাম্পিং ডাটা টেবিলটি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে একই জিনিষ [b]কাষ্টম মডিউল [/b] ব্যবহার করা হয়েছে এবং এটা তোমার কাষ্টম [b]এইচটিএমএল মডিউলের[/b]
ডাম্পিং ডাটা টেবিল।
এই টেবিলটি ব্যবহার করে Custom HTML এর মডিউল দিয়ে করার চাইতে সহজে এবং সল্প সময়ে কাজটি করা সম্ভব হবে। এতে করে জুমলার কোন মডিউলে হাতও দিতে হচ্ছে না। সকলেই চায় সহজে এবং সণ্প সময়ে তার কাজটি শেষ করতে, তার জন্যই আমার পরমর্শ ছিল জুমলা মডিউল তৈরি করে দেওয়া, যার ফলে যে কেউই সহজে তার সাইটে বাংলা তারিখ সংযোজন করতে পারবে।
ধন্যবাদ।
[Reply]
[...] তারিখ দেখানো হয়। এরপর করলাম একটা জাভাস্ক্রিপ্ট উইজেট, যেটা দিয়ে আপনি আপনার যেকোন সাইটে [...]
আপনার সাইটে আগেও অনেকবার এসেছিলাম। কিন্তু মন্তব্য করি নাই। কিন্তু আজ এটা আমার অনেক কাজে দিল। তাই মন্তব্য না করে আর থাকতে পারলাম না। আপনার সাইটটা অনেক সুন্দর।
বিশেষ করে উপক্রিত হলাম আপনার এই পোস্টটা পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
[Reply]
[...] was to make a extension for forum engine punBB. After that, i made a javascript widget to display Bangla date in any site. The third initiative was to make a facebook application that shows current Bangla date to your [...]
[...] will show today’s bangla date. To get the bangla date it will use a javascript widget from tareq’s [...]